অভিনেত্রী প্রভার নতুন পরিচয়....

  বিশেষ প্রতিনিধি    18-06-2025    215
অভিনেত্রী প্রভার নতুন পরিচয়....

অভিনয় থেকে দূরে আছেন ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। সম্প্রতি প্রভার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘুরে দেখা যায় একের পর এক মেকআপের ভিডিও।

অবাক করা বিষয় হলো সেসব মেকাপের কারিগর এই অভিনেত্রী নিজেই। বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তিনি। অভিনয়ের বাইরে প্রভার নতুন প্যাশন মেকআপ, বিষয়টি দারুণভাবে উপভোগ করছেন এই অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া পোস্টেও তেমনটাই জানিয়েছেন তিনি।

বিনোদন-এর আরও খবর