ওটিতে রান্নার ঘটনা তদন্তের মধ্যেই ফেনী হাসপাতালে ১৫ নার্সের পদায়ন

  বিশেষ প্রতিনিধি    14-01-2026    107
ওটিতে রান্নার ঘটনা তদন্তের মধ্যেই ফেনী হাসপাতালে ১৫ নার্সের পদায়ন

ফেনী জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্নাবান্নাসহ গুরুতর অনিয়মের অভিযোগে দুই নার্সকে বরখাস্তের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার একসঙ্গে ১৫ জন নার্সের পদায়ন করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বদলি আদেশের চিঠি এখনো দাপ্তরিকভাবে হাতে পাইনি। তবে খোঁজ নিয়ে জেনেছি বদলির বিষয়টি সত্য। আমাদের এখানে নার্সের সংকট রয়েছে। এ বিষয়ে ইতোপূর্বে আমরা মন্ত্রণালয়ে চাহিদা দিয়েছিলাম৷ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের জারি করা আদেশে সংশ্লিষ্ট নার্সদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের হাসপাতাল থেকে কাউকে বদলি করা হয়নি।

এর আগে গতকাল সোমবার (১২ জানুয়ারি) জারি করা এক অফিস আদেশে নোয়াখালী, কুমিল্লা, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালে কর্মরত ১৫ জন নার্সকে ফেনী জেনারেল হাসপাতালে বদলি করা হয়। স্বাস্থ্য বিভাগ বলছে, জনস্বাস্থ্য সেবা সচল রাখার স্বার্থেই এ পদায়ন।

সারাদেশ-এর আরও খবর