ঈদগড়ে গরীব-অসহায় শাহেনার সাহায্যের আবেদন

  বিশেষ প্রতিনিধি    19-02-2023    373
ঈদগড়ে গরীব-অসহায় শাহেনার সাহায্যের আবেদন

রামুর ঈদগড় করলিয়ামুরা তৈলখলা গ্রামের অসহায় দিনমজুর মনজুর আলমের স্ত্রী শাহেনা আক্তার (৩০) প্রবাসী,জন প্রতিনিধি ও সমাজের বিত্তশালীদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন।

সে প্রায় ১বছর ধরে ডায়াবেটিস, কিডনি ও হার্টের নানা রোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেনা।

শাহেনা তিন সন্তানের জননী। স্বামী মনজুর দিন আনে দিন খায়। বলতে গেলে নুন আনতে পান্তা ফুরাই তাদের।

এমতাবস্থায় স্বামী মনজুর এলাকার বিত্তশালী, মেম্বার চেয়ারম্যান, সৌদি প্রবাসী ও সরকারের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে আর্থিক সহযোগিতা কামনা করেন।

মনজুর আলম এর নং 01870-570609।

সারাদেশ-এর আরও খবর