বরিশালের পথে শেখ হাসিনা

  বিশেষ প্রতিনিধি    29-12-2023    163
বরিশালের পথে শেখ হাসিনা

নির্বাচনী জনসভায় যোগ দিতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল নয়টায় বরিশালের উদ্দেশে রওনা হন তিনি।

এদিন বিকেল তিনটায় বিভাগীয় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার পাশাপাশি পুরো বিভাগে উৎসবের আমেজ রয়েছে।

এদিকে শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

সারাদেশ-এর আরও খবর