হাতীবান্ধায় মাথাবিহীন লাশ উদ্ধার

  বিশেষ প্রতিনিধি    20-01-2024    314
হাতীবান্ধায় মাথাবিহীন লাশ উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে এক ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রমনীগঞ্জ এলাকায় ভুট্টাক্ষেতে যুবকের মাথা বিহীন লাশ দেখে স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্ট্টুাক্ষেতে মাথাবিহীন লাশ দেখে আমরা আতঙ্কিত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম লাশ উদ্ধারের ঘটনা নিশিত করেছেন।

সারাদেশ-এর আরও খবর